1. admin@moheshpurnews24.com : admin :
April 9, 2026, 10:26 am
শিরোনামঃ
গাইবান্ধায় পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে অবৈধভাবে পেট্রোল মজুত করায় যুবককে ১০ হাজার টাকা জরিমানা নেত্রকোনায় আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য গাইবান্ধায় সাঘাটা উপজেলায় তিন অবৈধ ইটভাটাকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেন দেবীগঞ্জে গোয়াল ঘরে আগুনে পুড়ল ৩টি গরু ও একটি ছাগল। পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও গাইবান্ধায় ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব ১৩ গাইবান্ধা সদর লাশ বহন করে জীবিকা মোঃ ছকু মিয়ার নেই স্থায়ী আয়ের নিশ্চয়তা সরকারি সহায়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য

  • Update Time : Thursday, April 9, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
সময়ের পালাবদলে সময় যেন নিঃশব্দে বদলে যায়। একসময় নেত্রকোনা জেলার গ্রামগুলোতে বসন্তের শেষ গ্রীষ্মকাল মানেই ছিল ধান কাটার আনন্দ, আর সন্ধ্যার আলো নিভু–নিভু হলে উঠোনে গরুর হালে ধান মাড়াইয়ের সেই ব্যস্ততা। শিশুদের হাসি, বড়দের ডাকাডাকি, আর হালের গরুর ছন্দ—সব মিলিয়ে যেন এক গ্রামীণ জনপদে জীবনের সুর বাজতো। এখন বসন্তের শেষ প্রান্তে সেই সুর আর শোনা যায় না। গরুর খুরের শব্দ হারিয়ে গেছে, জায়গা নিয়েছে ডিজিটাল যুগের ধাতব মেশিনের ঘূর্ণন, মাড়াইকল। গ্রামের মানুষ জানে-সময় এগিয়েছে, প্রযুক্তি এসেছে। তবুও মনে কোথাও যেন একটু খচখচে শূন্যতা রয়ে বেড়ায় এক অপূর্ণতা।

নেত্রকোনা জেলার মদন উপজেলার কদমশ্রী গ্রামের কৃষক বশির মিয়া বলেন, “একসময় রাতভর ধান মাড়াই চলত। গরুর পায়ের শব্দে পুরো গ্রাম জেগে উঠত। সবাই মিলে কাজ করতাম। এখন সেই দিন আর নেই। যন্ত্র আছে, কাজও হয়-কিন্তু সেই মিলন, সেই আনন্দটা হারিয়ে গেছে সময়ের পালাবদলে।” এদিকে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন, “আমরা জানি যন্ত্রই এখন ভরসা। জমি প্রস্তুত করতে, ধান কাটতে, মাড়াই করতে—সবকিছুতেই গতি এসেছে। কিন্তু গরু দিয়ে ধান মাড়াই ছিল আমাদের জীবনের অংশ। মনে হয়, যেন একটা ইতিহাস চোখের সামনে হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমিরুল ইসলাম বলেন, প্রযুক্তির উন্নয়নে কৃষিকে এগিয়ে নিয়েছে-এটাই সময়ের দাবি ছিল। “আগে যে কাজ করতে অনেক সময়, শ্রম ও ঝুঁকি ছিল, এখন তা সহজ হয়েছে। তবু এসব ঐতিহ্যকে নথিভুক্ত করে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি-কারণ এগুলোই আমাদের কৃষিজীবনের গ্ৰামীন শেকড়ের গল্প।”সময় এগোচ্ছে, কৃষির কাঠামো বদলে যাচ্ছে। কিন্তু গ্রামীণ জীবনের কিছু দৃশ্য থাকে এমন—যেগুলো অদৃশ্য হয়ে গেলেও মানুষের মনে বয়ে বেড়ায় সারাজীবন। নেত্রকোনার মানুষ তাই বলছেন, আধুনিকতার সুফল তারা যেমন গ্রহণ করছেন, তেমনি গরু দিয়ে ধান মাড়াইয়ের মতো শত শত বছরের ঐতিহ্য হারিয়ে যাওয়ায় একটুখানি বেদনা থেকেই যাচ্ছে। কারণ এই ঐতিহ্য শুধু কাজের পদ্ধতি ছিল না—এ ছিল গ্রামবাংলার ঐতিহ্যের সম্পর্ক, হাঁসি ,উৎসব আর একসাথে বেঁচে থাকার দৈনন্দিন গল্প।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd