1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 1:24 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাট,ভাঙচুর, অর্থ লুট- থানায় অভিযোগ

  • Update Time : Wednesday, March 4, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার মদন উপজেলায় এক কারারক্ষীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার-নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কারারক্ষী মো. আলমগীর হোসেন মাসুদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মো. আলমগীর হোসেন মাসুদ (৪২) মদন উপজেলার উত্তর দেওলজিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ভূইয়ার ছেলে। তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত রয়েছেন। আর হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা।

অভিযোগে আলমগীর হোসেন উল্লেখ করেন, গত সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের জালাল উদ্দিন জিলু, হামিদ আলী, সুনাই মিয়া, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল, রুনাল মিয়া ও ফজলু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির উত্তর পাশের সীমানা প্রাচীরের সিমেন্টের পিলার ও টিনের বেড়া ভাঙচুর করে এবং ড্রিল মেশিন দিয়ে কাঁটাতারের বেড়া কেটে ফেলে। বাধা দিতে গেলে হামলাকারীরা তার বৃদ্ধ পিতাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সিমেন্টের ৮০টি পিলার, ৬০ টাকা মূল্যের ১২ বান টিন ১৫ হাজার টাকার কাঁটাতার খুলে নিয়ে যায়। সেইসাথে বসতঘরে ঢুকে ট্রাংকে রক্ষিত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও কিছু রুপার গহনা, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় । চলে যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশ ও বাড়িঘরে অগ্নিসংযোগের হুমকি দেওয়া দেয় হামলাকারীরা। খবর পেয়ে বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন আলমগীর হোসেন। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনার সাক্ষী রয়েছেন বলে তিনি দাবি করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মিরাজুল ইসলাম বলেন, আমার বাবা ও দাদার জায়গা জোর দখল করে খাইতাছে। আমরা ডিক্রী পাইয়া বেড়া ভাঙছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd