সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভায় চলমান একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে শহরের অবকাঠামো, সেবা এবং নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে। ইতিমধ্যে পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারে নেতৃত্বে সড়ক সংস্কার, ড্রেনেজ নির্মাণ, শহর পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনের কাজ একযোগে চলমান থাকায় নাগরিক সেবায় দৃশ্যমান উন্নতি চোখে পড়ছে। এসব চলমান উন্নয়ন দেখে দারুন খুশি পৌরসভার নাগরিকগন। পৌর এলাকায় প্রধান সড়ক ও অলিগলির সড়কে নতুন কার্পেটিং, কংক্রিট ব্লক কাজ ও ড্রেন নির্মাণ অধিকাংশ স্থানে সম্পন্ন ও চলমান রয়েছে । বিশেষত বর্ষাকালে দীর্ঘদিন ধরে যে জলাবদ্ধতার সমস্যায় জনজীবন বিপর্যস্ত হতো, তা অনেকটাই এখন কমে যাবে। যান চলাচল স্বাভাবিক হওয়ায় ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমও ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে।
জানা যায়,নেত্রকোনা পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করেই তার প্রতিটি কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করে সাজাতে শুরু করে উন্নয়নের মহাপরিকল্পনা এবং জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করতে থাকে একের পর এক উন্নয়ন কার্যক্রম। গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে পৌরসভার সকল কার্যক্রম।
এছাড়াও জনবান্ধব পৌরসভা গড়ার অভিপ্রায়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দ্বারায় কিছু উন্নয়ন মূলক কর্মকান্ড নীচে তুলে ধরা হয়েছে, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামতের ভিত্তিতে যেমন, সাতপাই সরকারি কলেজ হতে রেলক্রসিং পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, নিউটাউন পুকুর পাড়ের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ, বারহাট্টা রোড হতে রাজুর বাজার পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ,মোক্তারপাড়া মেইন রোডের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ, সদর হাসপাতালের রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,গজিনপুর মার্কাস থেকে পুকুরিয়া পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ, মঈনপুরের বিভিন্ন রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ,পৌর এলাকার বিভিন্ন ব্রীজ সংস্কার সহ রংকরণ, ধলাই নদী সংস্কার সহ দুটি বড় সাকু নির্মাণ, বড় বাজার থেকে পৌরসভা পর্যন্ত রাস্তা সংস্কার, পৌর ভবন সৌন্দর্য বর্ধন করণ, ইসলামপুর মোড় থেকে অগ্রণী ব্যাংক ও ইসলামপুর মোড় থেকে অজহর রোড পান মহাল পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা নির্মাণ, পৌর এলাকায় প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করণ, এছাড়া এডিপির অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডে জন সাধারণের চাহিদা মোতাবেক সিসি রাস্তা ও ড্রেইন নির্মাণ করণ, পৌরসভার বিভিন্ন স্হানে ১৩টি ডাস্টবিন স্হাপন, ও টিআর কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সলিং করণ।আরও জানা যায়, নেত্রকোনা পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন পঞ্চান্ন লাখ একান্ন হাজার পাচঁশত নয় টাকা, নেত্রকোনা পৌর এলাকার বিভিন্ন রাস্তার রোড লাইন সম্প্রসারণ করণ, পৌর এলাকার বিভিন্ন রাস্তায় পুরাতন রোড লাইনের তার পরিবর্তন করণ। এদিকে পৌরসভার সচেতন মহলের মতে এভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন এই পৌরসভায় এটিই প্রথম, এতে করে সরকারি কাজের প্রতি মানুষের আগ্রহ, সচেতনতা যেমন বাড়বে তেমনি দায়িত্ববোধও বেড়ে যাবে এতে কোনই সন্দেহ নাই। এছাড়াও পৌর প্রশাসকের সাথে কোনো বিশেষ প্রয়োজনে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। তার অফিস কক্ষে গেলে দেখা যায় প্রতিদিন অসংখ্য মানুষ তার সাথে দেখা করতে আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে। অসীম ধৈর্য নিয়ে পৌর প্রশাসক সাক্ষাৎ প্রত্যাশী এসব মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করছেন প্রতিনিয়ত। নেত্রকোনা পৌরসভাকে দেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় পৌরসভায় পরিণত করতে চান তিনি।
পৌরসভার নাগরিকরা জানান,এসব সকল প্রকল্প সম্পন্ন হলে নেত্রকোনা পৌরসভার সামগ্রিক উন্নয়ন চিত্রে বড় পরিবর্তন আসবে।এবিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার বলেন, নেত্রকোনা পৌরসভায় বর্তমানে যেসব উন্নয়নের কাজ চলমান রয়েছে এগুলো শেষ হলে যানজট মুক্ত সর্বাধুনিক পৌরসভা হিসেবে দেশের মধ্যে উন্নত পৌরসভা হিসেবে চিত্রায়িত হবে নেত্রকোনা পৌরসভা।