1. admin@moheshpurnews24.com : admin :
February 8, 2026, 11:31 pm
শিরোনামঃ
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশে জনতার ঢল উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল! নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়েত এর মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা -বিএনপি মনোনীত প্রার্থী মো.নজরুল ইসলাম মোল্লা। ‎ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক— নূরুল ইসলাম বুলবুল মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড সাতক্ষীরা সদরের বৈকারী বাজারে আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে পুলিশের ব্রিফিং প্যারেড

  • Update Time : Sunday, February 8, 2026

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।এসময় প্যারেডে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ, আনসার ও সহায়ক বাহিনী) দায়িত্ব পালন করবেন। সে হিসেবে পাঁচটি আসনের সব ভোটকেন্দ্র মিলিয়ে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

এদিকে শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল, চেকপোস্ট এবং মোবাইল টিম সক্রিয় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহম্মেদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল)সাহিদুর রহমান,সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) আল ইমরানুল আলম,সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা,সহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া দেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd