1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 12:58 pm
শিরোনামঃ
শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেতের মৃত্যু নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ আর্ত মানবতার সেবায় নওদাগ্রাম মানব কল্যাণ ফাউন্ডেশন। গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দু সারোয়ার খান পাঠান

  • Update Time : Saturday, May 2, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা, তখন নেত্রকোনা পৌরসভা নির্বাচনেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে মেয়র পদে মানবিক জননেতা হিসেবে সারোয়ার খান পাঠানের নাম এখন শহরজুড়ে আলোচনার শীর্ষে। পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে সম্ভাব্য প্রার্থীদের নাম। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায়—কে হতে পারেন আগামী মেয়র, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এসব আলোচনায় বারবার উঠে আসছে সারোয়ার খান পাঠানের নাম।

শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা এবং এ. আর. খান পাঠানের সন্তান হিসেবে তাঁর একটি সামাজিক ও পারিবারিক পরিচিতিও রয়েছে, যা স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। পেশায় ব্যবসায়ী ও ঠিকাদার সারোয়ার খান পাঠান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে পৌর বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কচিকাঁচার মেলা, জেলা শিল্পকলা একাডেমি, লায়ন্স ক্লাব ঢাকা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত থেকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তিনি ‘মানবিক নেতা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং করোনাকালীন সহায়তা কার্যক্রমে তাঁর অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। মোক্তারপাড়া, সাতপাই, ইসলামপুর, ছোট বাজার, খতিভনগুয়া, বলাইনগুয়া, পারলা ও গাজিপুরসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বললে অনেকেই মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সারোয়ার খান পাঠানের নাম উল্লেখ করেন। এছাড়া তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরাও জানান, তিনি মেয়র পদে প্রার্থী হতে পারেন এবং নেত্রকোনা পৌরসভার উন্নয়নে একজন মিশুক, অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তাঁর প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন। সব মিলিয়ে, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই নেত্রকোনা পৌর রাজনীতিতে সারোয়ার খান পাঠানকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd