1. admin@moheshpurnews24.com : admin :
November 25, 2026, 2:11 pm
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দালাল আটক, ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার। সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দুর্নীতির কবলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে টেকনাফে বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে আবারও কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আজিজুর রহমান মাস্টার
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ফেইসবুকে বাণ্ডিল বাণ্ডিল টাকা গোনার ভিডিও ভাইরাল, যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

  • Update Time : Sunday, May 24, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ ভুঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার কলমাকান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে সংগঠন তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে পারভেজ ভুঁইয়ার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং তার ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না।

জানা গেছে, মো. পারভেজ ভুঁইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রভাবশালী নেতা সাইদুর রহমান ভূইয়ার আপন ভাই। উল্লেখ্য যে, দুইদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক টেবিলের ওপর স্তূপ করে রাখা বিপুল পরিমাণ টাকার বান্ডিল গুনছেন। ভিডিওতে ওই যুবককে হাঁটু পর্যন্ত প্যান্ট পরিহিত অবস্থায় টাকা গুনতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, পারভেজ ভুঁইয়ার আপন মামা ও কলমাকান্দা উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সাইফুজ্জামান কাজল গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় র‍্যাবের হাতে প্রায় ৪৮০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার হওয়ার পর থেকে তার অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন পারভেজ ভুঁইয়া। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে কলমাকান্দা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির জানান, তাকে বিগত এক বছর আগেই অব্যাহতি দেয়া হয়েছিল, কিন্তু টাকা গোনার ভিডিওটি ছড়িয়ে পরার পর তার সাথে যে যুবদলের কোন সম্পর্ক নাই, তা জানিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে, সংগঠন কোন দুষ্টু লোকের দায় নেবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd