1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 5:18 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : Monday, April 6, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনা জেলা শহরের হোসেনপুর নামক ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল অবৈধ ভারতীয় বিদেশি মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফজলুল হকের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২৫) ও মো. শাহাজ উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (২৯)। তারা সকলেই জেলার কলমাকান্দা থানাধীন বরুয়াকোনার অন্তর্গত বটতলা গ্রামে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত দুই যুবক অভিনব কায়দায় স্কুল ব্যাগের ভেতর পুরোনো কাপড় দিয়ে মুড়িয়ে এসব বিদেশি মদ পাচার করছিল। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা কলমাকান্দা থেকে এসব মদ সংগ্রহ করে তারা জেলা শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (রবিবার) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর নামক ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ধানসিঁড়ি হোটেলের পশ্চিম পাশের পাকা রাস্তার ফুটপাতে অবস্থান নেয় ডিএনসির একটি চৌকস রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন দুই যুবক ওই স্থান দিয়ে যাওয়ার সময় ডিএনসি কর্মকর্তারা তাদের গতিরোধ করে তল্লাশি চালান। তল্লাশিকালে যুবকদের কাছে থাকা ‘ম্যাক্স’ লেখা কালো রঙের স্কুল ব্যাগ থেকে অবৈধ বিদেশি মদগুলো উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ব্যাগটির ভেতরে পুরোনো কাপড় দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সাদা রঙের কাঁচের বোতলগুলো মোড়ানো ছিল।

এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মদের বোতলগুলো ভারতের তৈরি ‘আইস ভদকা’ নামীয় ব্র্যান্ডের। প্রতিটি বোতলে ৭৫০ মিলি করে ১১টি বোতলে সোয়া আট লিটার বিদেশি মদ পাওয়া যায়। উদ্ধার করা অবৈধ মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সহকারী পরিচালক নাজমুল হক বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের শিকড় উপড়ে ফেলতে জেলা ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কার্যালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd