1. admin@moheshpurnews24.com : admin :
June 30, 2026, 6:22 pm
শিরোনামঃ
মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা । মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অন্ধারিঝাড় ভুরুঙ্গামারী কুড়িগ্রাম মা মেয়ের হারানো বিজ্ঞপ্তি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে  মাছ মেরে ফেলার অভিযোগ  নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুনর্নির্মাণে সহায়তা স্নাতক (পাস) সমাপনী বর্ষ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত নাসিরনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত। নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ

  • Update Time : Tuesday, June 30, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযান জোরদার, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখা এবং স্কুল চলাকালে শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একই সভায় এক নারী নির্যাতনের মামলার মেডিকেল রিপোর্টে কারসাজির অভিযোগও আলোচনায় আসে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা। সভায় বক্তারা বলেন, হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার অব্যাহত থাকায় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। তাই এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানানো হয়। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ে কিছু শিক্ষক প্রাইভেট পড়ানোর অভিযোগ তুলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপস্থিত সদস্যরা।

সভায় সম্প্রতি মোহনগঞ্জে এক নারী হামলার শিকার হয়ে তিন মাসের গর্ভের সন্তান হারানোর ঘটনাও আলোচিত হয়। অভিযোগ করা হয়, ওই ঘটনায় দায়ের হওয়া মামলার মেডিকেল রিপোর্টে কারসাজি করে আঘাতের বিষয়টি স্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়। পরে সেই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তরা আদালত থেকে জামিন পান। এ বিষয়ে সভায় উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সরকার বলেন, “হয়তো কোনো কারণে এমনটি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সভায় উত্থাপিত বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজন

৩০/০৬/২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd