1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 1:00 pm
শিরোনামঃ
নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি ও গুণীজন সংবর্ধনা

  • Update Time : Monday, April 20, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৭তম শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাব উদ্দিন খোকন।ট্রাস্টের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, যিনি উপজেলার পেরিরচর গ্রামের বাসিন্দা প্রয়াত মুকসুদ আলীর ছেলে। বর্তমানে তিনি পৌরশহরে বসবাস করছেন। বাবার স্মৃতি রক্ষায় প্রায় ১৭ বছর আগে তিনি এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তব্যে মো. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রেরণা। মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিক সুযোগ পায়, তবে তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। তাই সবাইকে শিক্ষার প্রতি আরও মনোযোগী হতে হবে এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

এবার ট্রাস্টের পক্ষ থেকে ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সহকারী অধ্যাপক, লেখক ও গীতিকার মো. জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী কোহিনূর বেগমকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ট্রাস্টের কার্যক্রম দীর্ঘস্থায়ী করতে তিনি নিজের পক্ষ থেকে এক একর জমি ট্রাস্টের নামে দলিল করে দিয়েছেন। তিনি ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, গত ১৭ বছর ধরে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সমাজের গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd