1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:50 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ-কমিশন বাণিজ্য অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

  • Update Time : Saturday, May 9, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
সরকারি নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা এক স্টেশনে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও নেত্রকোনায় সেই নিয়ম ভেঙে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান। একই সঙ্গে তার বিরুদ্ধে ধান-চাল সংগ্রহে কমিশন বাণিজ্য, মাসোহারা আদায় এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. মোয়েতাছেমুর রহমান ২০২৩ সালের ৩০ এপ্রিল নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন। গত ৩০ এপ্রিল তার দায়িত্ব পালনের তিন বছর পূর্ণ হলেও এখনো তিনি একই পদে বহাল রয়েছেন। অভিযোগ রয়েছে, চলমান বোরো মৌসুমে নেত্রকোনায় অবস্থান ধরে রাখতে তিনি তদবির ও ঘুষের মাধ্যমে ঊর্ধ্বতন মহলকে প্রভাবিত করেছেন। খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত তিন বছরে বোরো ও আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ, মিলে ছাঁটাই এবং অন্যান্য খাতে কমিশন বাণিজ্যের মাধ্যমে প্রতি বছর কয়েক কোটি টাকা আদায় করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জেলা জুড়ে চাল সংগ্রহে প্রতি টনে ২০০ টাকা, ধান সংগ্রহে প্রতি টনে ৩০০ টাকা এবং মিলে ছাঁটাই বাবদ প্রতি টনে ৫০০ টাকা করে নেওয়া হয়। প্রতি বোরো মৌসুমে জেলায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহ হয়। শুধু চাল সংগ্রহ থেকেই কমিশন বাবদ প্রায় সোয়া কোটি টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ধান সংগ্রহ এবং আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ মিলিয়ে বছরে দুই কোটির বেশি টাকা আদায়ের অভিযোগও রয়েছে। এ ছাড়া গুদাম কর্মকর্তাদের কাছ থেকে মাসিক ৫০ থেকে ৬০ হাজার টাকা করে মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ৪৮ লাখ টাকা দিয়ে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার কিনে সেটি এক মামাতো ভাইয়ের নামে নিবন্ধন করে নিজে ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘নোভামেড’ নামে একটি বেসরকারি হাসপাতাল, ময়মনসিংহ শহরের বাঘমারা রোডে বাড়ি, গাজীপুরে সোয়েটার কারখানা, নিউ উপজেলা গৌরীপুরে বেশ কয়েকটি ট্রাক (ত্রয়ী পরিবহন) ও চালের হাস্কিং মিলসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে বিনিয়োগের অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে মো. মোয়েতাছেমুর রহমান বলেন, “নিয়মবহির্ভূত হলেও আমাকে কেন এখানে রাখা হচ্ছে, সেটি ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবেন। এতে আমার কোনো হাত নেই। অতিরিক্ত সময় থাকার জন্য হয়তো নতুন আদেশ হবে।”গাড়ি ও হাসপাতালের মালিকানা অস্বীকার করে তিনি বলেন, গাড়িটি আমার এক মামাতো ভাইয়ের, আর হাসপাতালটি আমার ভাতিজার নামে। ঘুস ও কমিশন বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন। তবে ময়মনসিংহের বাড়ির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd