1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 2:49 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় বাবা-মাকে মারধরের অভিযোগের সংবাদ প্রত্যাহারের চাপ ও ভয়ভীতি প্রদর্শনের দাবি

  • Update Time : Thursday, June 4, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা-
নেত্রকোণার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে বাবা-মাকে মারধরের অভিযোগে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সংবাদকর্মীর ওপর চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, সম্প্রতি তাকে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে নিজের বাবা-মাকে মারধরের অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই প্রতিবেদনটি অপসারণ এবং সংশোধনের জন্য এই প্রতিনিধিকে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রতিনিধি।

সরেজমিনে গিয়ে আরও জানা গেছে, অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের জেরে স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তি প্রতিবাদ সভার আয়োজন করেন এবং সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর বিরুদ্ধে অবস্থান নেন। একই সঙ্গে সংবাদকর্মীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সংবাদকর্মীর দাবি, প্রকাশিত প্রতিবেদনে ভুক্তভোগী পরিবারের বক্তব্য, স্থানীয় রাজনৈতিক নেতাদের মন্তব্য এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা—সব ধরনের সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা হয়েছে। এরপরও সংবাদ প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

অন্যদিকে প্রকাশিত অভিযোগে বলা হয়, বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে জমি লিখে না দেওয়ায় নিজের বাবা-মাকে মারধর করেন। ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে বিচার প্রার্থনা করেন। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মোজাম্মেল হক সোহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এই সংবাদ প্রকাশ সম্পর্কে স্থানীয় সাংবাদিক মহলের একাধিক সদস্য জানান, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে আইনগত বা তথ্যগত প্রতিক্রিয়া জানানো যেতে পারে। তবে কোনো সংবাদকর্মীকে ভয়ভীতি প্রদর্শন বা চাপ প্রয়োগ করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সাংবাদিকদের উপর হামলা বা পেশাগত কাজে বাধা প্রদান ও হুমকি প্রদান কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে নেত্রকোনায় এ ঘটনায় সংবাদকর্মীর নিরাপত্তা এবং অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

০৪/০৬/২০২৬

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd