1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 11:27 am
শিরোনামঃ
গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা ইতালির ৫লক্ষ টাকার নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না বললেন, ভুক্তভোগী ওয়ারেছ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা ইতালির ৫লক্ষ টাকার নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না বললেন, ভুক্তভোগী ওয়ারেছ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

  • Update Time : Wednesday, April 22, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্হানীয় সরকারের উপসচিব মো. আরিফুল ইসলাম সরদার।তিনি দিন-রাত পরিশ্রমে পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিতে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে। তিনি পৌরসভার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করছেন এই নির্ভীক, সদালাপী ও নিরহংকার প্রশাসক। সরকারের এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সেবা সহজলভ্য করতে তিনি ব্যক্তিগতভাবে নজরদারি করছেন প্রতিটি খাতে। পৌরসভার কোনো সেবা পেতে বিলম্ব বা ভোগান্তির শিকার হলে সরাসরি প্রশাসকের মোবাইল নম্বরে অভিযোগ জানানোর সুযোগও রেখেছেন তিনি, যা পৌর প্রশাসনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।এই অল্প সময়ের মধ্যেই প্রশাসনিক দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে নেত্রকোনা পৌরবাসীর আস্থা অর্জন করেছেন আরিফুল ইসলাম সরদার। প্রশাসনের কাজে যেমন তিনি দক্ষ, তেমনি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও পরিচিত। পরিকল্পিত নগর উন্নয়ন, দীর্ঘস্থায়ী অবকাঠামো ও টেকসই সেবার মাধ্যমে নেত্রকোনা পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য।

বিশেষ সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম সরদার জন্মগ্রহণ করেন ১ জানুয়ারি ১৯৮৩ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তা গ্রামে। তাঁর পিতা আ. স. ম. মঈনুদ্দিন সরদার এবং মাতা মমতাজ বেগম। তিনি যশোর জিলা স্কুল থেকে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে কুমিল্লা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর প্রশাসনিক ক্যারিয়ার শুরু হয়। এরপর তিনি হাটহাজারী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), নোয়াখালী সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন তিনি। পরবর্তীতে কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৭ জানুয়ারি তিনি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে যোগদান করেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তাঁর সহধর্মিণী মিথিলা জাহান নীপা নেত্রকোনা জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত।

এদিকে নেত্রকোনা পৌরসভাকে জনবান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে বহু উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য-সাতপাই সরকারি কলেজ থেকে রেলক্রসিং পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, নিউটাউন পুকুরপাড়, মোক্তারপাড়া, সদর হাসপাতাল ও বারহাট্টা রোডসহ বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ, পৌর এলাকার একাধিক সেতু সংস্কার ও রংকরণ, ধলাই নদী সংস্কারসহ বড় দুটি সাঁকো নির্মাণ, পৌর ভবনের সৌন্দর্যবর্ধন, প্রায় ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং পুরোনো রোড লাইন প্রতিস্থাপন। এছাড়া এডিপি ও টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ওয়ার্ডে সিসি রাস্তা, ড্রেন নির্মাণ, সলিং কাজ, ১৩টি ডাস্টবিন স্থাপনসহ পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।

পৌরসভার বিভিন্ন হিসাবের বিপরীতে প্রায় ৫৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে আর্থিক শৃঙ্খলার দৃষ্টান্তও স্থাপন করেছেন তিনি। সচেতন মহলের মতে, এই প্রথম নেত্রকোনা পৌরসভায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এতে নাগরিকদের মধ্যে সরকারি কাজে আগ্রহ, সচেতনতা ও দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।প্রতিদিন অসংখ্য মানুষ নানা সমস্যা নিয়ে পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সীমাহীন ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তিনি তাদের কথা শোনেন এবং সমস্যার কার্যকর সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেন। মানুষের এই আস্থা ও ভালোবাসাই তাঁকে অনুপ্রাণিত করছে আরও এগিয়ে যেতে। নেত্রকোনা পৌরসভাকে দেশের অন্যতম শীর্ষ ও মডেল পৌরসভায় পরিণত করার স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবিক ও নিরহংকার মনের মানুষ এই পৌর প্রশাসক-মো. আরিফুল ইসলাম সরদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd