1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 4:34 pm
শিরোনামঃ
মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৭ আসামি গ্রেফতার

  • Update Time : Thursday, December 18, 2025

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিরস্ত্র) আবদুর রহমান, এএসআই মো. কবির হোসেন ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট ফোর্স।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা নং ১০৭২/১৭ এর আসামি মো. মোস্তফা (রসুলপুর), জিআর পরোয়ানা নং ২০৪/২৪ এর আসামি আনোয়ার হোসেন (আমানউল্যাপুর), পুলিশ আইন ৩৪ ধারার আসামি এমদাদুল হক (লক্ষ্মীনারায়নপুর) এবং বেগমগঞ্জ মডেল থানার মাদক মামলা নং-১(৮)২৫ এর আসামি মো. তানভির হোসেন সৌরভ, মো. ইউসুফ মোল্লা, ফখরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd