
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো:মামুন খন্দকার এর উদ্যোগে পরিচ্ছন্ন বরিশাল গড়তে বিডি ক্লিন - বরিশাল এর একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় কীভাবে বরিশাল জেলাকে একটি মডেল পরিচ্ছন্ন জেলা রূপান্তর করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিডি ক্লিন-এর প্রতিনিধিরা পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টিতে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস পান।
বিডি ক্লিন-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, সহ বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন এবং রাহাত খান, মরুফা,নয়ন সাহা ।
সভা শেষে উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে বরিশাল জেলাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।