1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 9:17 am
শিরোনামঃ
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদগা মাঠের পারে আল্লামা রুহুল আমিন সাহেবের রুহের মাগফিরাত কামনারতে ইফতার ও মাহফিল ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ কুড়িগ্রাম দুধকুমার নদের তীরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রেকিং নিউজঃ

পলাশবাড়ীতে গাছ কাটায় অনিয়মের অভিযোগে তদন্তে সম্পন্ন

  • Update Time : Tuesday, March 3, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
‌‌গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূয়া সমবায় সমিতি ও গোপন যোগসাজসি কথিত মনগড়া টেন্ডার দেখিয়ে ১নং কিশোরগাড়ী ইউনিয়নে সামাজিক বনায়নের আওতায় রোপণকৃত গাছ কাটাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সরেজমিনে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে ।

৩ মার্চ মঙ্গলবার দুপুর ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাছ কর্তন কমিটির আহ্বায়ক, উপজেলা জামায়াতের আমির আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। এ সময় অভিযোগকারী দুই ব্যক্তির বক্তব্যও শোনা হয়।

তদন্তকালে দরপত্র সংক্রান্ত গুরুতর অসঙ্গতির অভিযোগ ওঠে। কাগজপত্রে পাঁচজন দরদাতার অংশগ্রহণ দেখানো হলেও তালিকার ৩ থেকে ৫ নম্বরে থাকা মেসার্স অওজা ট্রেডার্স, মেসার্স আতোয়ার ট্রেডার্স ও মেসার্স ইমি ট্রেডার্সের কর্ণধাররা তদন্ত কমিটির কাছে দাবি করেন, তারা কেউই উক্ত দরপত্রে অংশ নেননি। বিষয়টি লিখিত ও মৌখিকভাবে তদন্ত কমিটিকে অবহিত করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ভুয়া দরপত্রের মাধ্যমে ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে থাকা সামাজিক বনায়নের প্রায় ৮৫৫ টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা হলেও মাত্র ৩৩ লাখ টাকায় বিক্রি দেখানো হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে। সচেতন মহলের দাবী দ্রুত সময়ে সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল জানান, অভযোগের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির সকল সদস্যদের নিয়ে সরেজমিনে তদন্ত কাজ চলমান রয়েছে, উভয়ের বক্তব্য গ্রহন করা হয়েছে। যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd