মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রামে সংঘটিত হামলার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং বেতকাপা ইউনিয়ন শাখা।
লিখিত বক্তব্যে ইউনিয়ন আমীর মোঃ আব্দুস সালাম জানান, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মাদক ব্যবসা ও চোরাই ইলেক্ট্রিক পাম্প এর টাকার ভাগ-বাটোয়ারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসনেরপাড়া গ্রামে ফিরোজ নামের এক মাদক কারবারির বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনার সঙ্গে জামায়াতের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন,বেতকাপা ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুন্নবী মৃধার ভাগ্নে,ভাস্তেসহ বিএনপি এবং সহযোগী সংগঠন জাসাসের নেতাকর্মীদের স্বার্থ হাসিল ও অভ্যন্তরীণ বিরোধ আড়াল করতে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মামলায় অন্তর্ভুক্ত জামায়াত নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কোনো সংগঠনকে দমন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। পরে একই দিনে বিকালে মাঠের বাজারে এক মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয় এসময় বক্তাগন অবিলম্বে জামাত নেত্ববৃন্দুর নামে মিথ্যা মামলা প্রত্যহারসহ সুষ্ট তদন্ত সাপেক্ষ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ৷৷