মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় পলাশবাড়ীতে অবস্থিত বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের অধীন
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তার এ সফরকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ
পরিদর্শনকালে মন্দিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন মন্দির কমিটির নেতৃবৃন্দ
এসময় উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মণ সহ-সভাপতি মনোরঞ্জন চন্দ্র দেবনাথ সনাতনী পবিত্র গীতা স্কুলের প্রধান শিক্ষক পীযুষ চন্দ্র মহন্ত মন্দিরের ম্যানেজার পরিতোষ চন্দ্র বর্মণসহ সংশ্লিষ্টরা
সচিব দেবেন্দ্রনাথ উরাও মন্দিরের প্রতিমা
বিগ্রহ ও সামগ্রিক স্থাপনা ঘুরে দেখেন এবং এর নান্দনিকতা ও শৈল্পিক নির্মাণে মুগ্ধতা প্রকাশ করেন
তিনি মন্দিরটির সৌন্দর্য ও পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং এর পেছনে যাদের আন্তরিক শ্রম ও উদ্যোগ রয়েছে বিশেষ করে উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনীদাসকে ধন্যবাদ জানান
পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে তিনি এক আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন
কবিতার মতো করে লিখে যান জীবন দিয়ে জানিয়ে দাও জীবন অন্ধকার পাশাপাশি তিনি উল্লেখ করেন হরিদাস বাবুর মতো করে জীবন বদলানো দরকার যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে
মন্দির কর্তৃপক্ষ জানান এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন তাদের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে মন্দিরের উন্নয়ন ও সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে