1. admin@moheshpurnews24.com : admin :
September 2, 2026, 5:03 am
শিরোনামঃ
অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন স্থানীয় নির্বাচনের জন্য এলাকায় কাজ করুন। কর্মীদের উদ্দেশ্যে – রাশেদ খাঁন হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পূর্বধলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন।
ব্রেকিং নিউজঃ

পাবনায় ২য় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর নির্মম নির্যাতনে হত্যা।

  • Update Time : Sunday, November 16, 2025

মোঃ আবু সাইদ পাবনা।

নিখোঁজের দুই ঘণ্টা পর জঙ্গলে মিলল ৯ বছরের হাফসার মরদেহ।
পাবনা সদর উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, উত্তর শালগাড়িয়া সরদারপাড়া ঘাটপাড় এলাকায় ৯ বছরের শিশু হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫/১১/২৫ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর রাত ৯ টার দিকে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর পাটিতে মোড়ানো অবস্থায় কাদা মাখানো মরদেহটি পাওয়া যায়।

হাফসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে মল্লিক সরদারের নাতনি এবং প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে। সাম্প্রতিক সময়ে নানীর বাড়িতে ছিল সে।

পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এলাকায় মাইকিং করার পরও কোনো খোঁজ না মেলায় আশপাশ তল্লাশির এক পর্যায়ে বাড়ির পেছনের জঙ্গলে শিশুটির লাশ দেখতে পান তারা।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধার হওয়া জায়গাটি নির্জন এবং সেখানে নিয়মিত এলাকার কিছু বখাটে নেশা করত। নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে কেউ এ বিষয়ে মুখ খুলতে সাহস পাননি।

ঘটনার পর পুলিশ রমজান (২৮) ও সাব্বির (২৫) নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

সরেজমিনে তদন্ত করতে সার্কেল এএসপি শরিফুল ইসলাম, সদর থানার ওসি আব্দুস সালাম, তদন্ত ওসি সঞ্জয় কুমারসহ থানার সাতটি গাড়িবাহিনী ফোর্স এবং পিবিআই কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা এবং প্রকৃত অপরাধীদের শনাক্তে সব ধরনের প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd