1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 5:30 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর ঐতিহ্যবাহী মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলা কোটচাঁদপুরে স্বর্ণের চেইন প্রতারণায় আটক নারী, বাদীকে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নেত্রকোনায় বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের পর প্রসুতির মৃত্যুর অভিযোগ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান
ব্রেকিং নিউজঃ

পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক

  • Update Time : Friday, April 24, 2026

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলবনিয়া গ্রামে ২০ এপ্রিল সংঘটিত ইয়াবা সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য ও জনমনে চরম উদ্বেগ। ঘটনাটির প্রকৃত সত্য এখনো স্পষ্ট না হওয়ায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইয়াবা বহন ও ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখনো স্পষ্ট নয়, উদ্ধার বা ছিনতাইকৃত ইয়াবার প্রকৃত মালিক কে, কোথা থেকে তা আনা হচ্ছিল এবং কোথায় নেওয়ার পরিকল্পনা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার এক পর্যায়ে একজন সন্দেহভাজন ব্যক্তি রাতের অন্ধকারে নির্দিষ্ট একজন অনুপস্থিত ব্যক্তির নাম ধরে গালিগালাজ করে পরিস্থিতিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, কোনো প্রমাণ ছাড়াই একজন সম্মানিত ব্যক্তির নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।

এদিকে, একটি অনলাইন সংবাদ মাধ্যমে ঘটনাটিকে ‘গুলাগুলি’ হিসেবে প্রকাশ করা হলেও, অভিযোগ উঠেছে, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ না করেই একপাক্ষিকভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে করে ঘটনার প্রকৃত চিত্র নিয়ে জনমনে আরও সন্দেহ তৈরি হয়েছে।

বর্তমানে নলবনিয়া গ্রামের সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মাদক কারবারিদের দৌরাত্ম্যে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক স্থানীয় বাসিন্দা।

এ প্রসঙ্গে এলাকাবাসীর প্রশ্ন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি শুধুমাত্র অভিযোগ বা মামলা দায়েরের পরই ব্যবস্থা নেয়, নাকি স্বপ্রণোদিত হয়ে এমন সংবেদনশীল ঘটনার তদন্ত করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে?

স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

স্থানীয় প্রতিনিধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের কারনে স্থানীয়দের ক্ষোভ দিন দিন বাড়ছে বলে জানান শফিক সিরাজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd