যিশাই মুরমু হীরা -রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি :
আনন্দ নগরে ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দও সভায়
দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় সাইফুল ইসলাম আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যাপক জনসমাগমে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং মাহমুদুন্নবী পলাশ তাঁর বক্তব্যে তৃণমূলের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।