
যিশাই মুরমু হীরা,রংপুর প্রতিনিধি :
আজ ২৭ রমজান পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ শাখার উদ্যোগে এক ইফতার সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।