1. admin@moheshpurnews24.com : admin :
May 12, 2026, 8:33 pm
শিরোনামঃ
আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন, উৎসবমুখর আয়োজনে সম্পন্ন অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলায় হেরোইনসহ ভাই বোন গ্রেফতার ২ নীলফামারীতে গোড়গ্রাম ইউপি প্রশাসক আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা কয়েক কোটি টাকার কৃষিজমি হারিয়ে নিঃস্ব পরিবার: শফিউল্লাহ কাটা ও ক্যাম্প-১৫/১৬ এলাকার করুণ বাস্তবতা সোনাগাজীতে মামলার আসামিও পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স: কনস্টেবল রিমনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারি বরাদ্দকৃত মহেশপুর উপজেলাধীন প্রশাসনিক অফিস উদ্বোধন । রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক আমতলীতে পরোয়ানাভুক্ত ছিনতাইকারী ও মাদকসেবী বেল্লাল সর্দার গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

পুনঃখাল খনন কাজের উদ্বোধন করলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : Monday, May 11, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী নদী-নালা-খাল পুনঃখনন কর্মসূচির আওতায় ফরিদপুরে কুমার নদীর শাখা খালের পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের বাস্তবায়নে,(১১ মে) সোমবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর ত্রিমোহনা ব্রীজ সংলগ্ন এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির
প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য (এমপি) চৌধুরী নায়াব ইউসুফ।

এ-সময় তিনি,ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কোদাল হাতে নিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কর্মসূচির খালটি চিলারকান্দি মোল্লা বাড়ী হতে ইশিবপুর ত্রিমোহনা ঘাটের কুমার নদীর সঙ্গে সংযুক্ত। 

এরআগে শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, মহানগর যুবদলের নেতা মোঃ লুৎফর সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম বাদশা মিয়া, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মুরাদ হোসেন মিয়া, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সভাপতি মোঃ নান্নু মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাংসদ সদস্য (এমপি) চৌধুরী নায়াব ইউসুফ বলেন, খাল খননের মাধ্যমে এই এলাকায় প্রথমত হাজার হাজার কৃষক উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। কারণ খালটি সংস্কার হলে কৃষক ভাইদের অনেক সুবিধা হবে। তিনি বলেন, সরকারের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল খননে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের আওতায়
কৃষ্ণনগর ইউনিয়নের খালটি ইশিবপুর ত্রিমোহনা ব্রীজের নিকট কুমার নদী হতে চিলারকান্দি মোল্লা বাড়ী ঘাট পর্যন্ত ১ কোটি টাকা ব্যয়ে প্রায় চার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

কুমার নদীর সংযোগকারী এই খালটি দীর্ঘদিন ধরে নাব্য হারিয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের বাস্তবায়নে এই খালটি পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd