1. admin@moheshpurnews24.com : admin :
March 13, 2026, 8:16 pm
শিরোনামঃ
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন ‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে অজ্ঞাতনামা এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পুলিশের অভিযানে কুড়িগ্রামে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধার চরাঞ্চলের মানুষের বাড়ি ফেরা যেন এক কঠিন বাস্তবতার ছবি। হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত, বিপাকে গোবিন্দগঞ্জের চাষিরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

পুলিশের অভিযানে কুড়িগ্রামে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : Friday, March 13, 2026

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অদ্য ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রৌমারী নওদাপাড়া এলাকার মোঃ শফিজল হক (৩২)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd