মোঃ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি।
বাংলাদেশের জামাতে ইসলামী মনোনীত ও ত্রয়োদশ জাতীয় সংসদের সম্মানিত নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যাপক মতিয়ার রহমান স্যার মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন।
মহেশপুরের দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উনিশে মার্চ রোজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন জাতীয় সংসদের নবনির্বাচিত অন্যতম সদস্য মহেশপুর কোট চাঁদপুরের জন মানুষের নেতা মতিয়ার রহমান। উত্তর নগদ অর্থ ও শাড়ি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন
জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল তথা
সরকারি বরাদ্দকৃত যেকোনো সহায়তা জনগণের কাছে যথাযথ ভাবে পৌঁছে যাবে ইনশাল্লাহ। নব নির্বাচিত সংসদ সদস্য মতিয়ার রহমান আরো বলেন, জনগণ তার কাছে আমানত । তুমি শুধু জামায়তে ইসলামীর এমপি নন ।
তিনি মহেশপুর কোটচাঁদপুরের আপামর জনগণের প্রতিনিধি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব ফারুক আহম্মদ। উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডিয়া বিভাগের সম্মানিত প্রধান দায়িত্বশীল জনাব মোহাম্মদ লুৎফর রহমান। এছাড়া উপস্থিত থাকেন বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর পৌর শাখার সম্মানিত আমির জনাব মোঃ নওফেল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোঃ আমিরুল ইসলাম। বাংলাদেশে জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত আমিরগণ উপস্থিত থাকেন।