1. admin@moheshpurnews24.com : admin :
April 21, 2026, 9:50 am
শিরোনামঃ
টেকনাফে রক্তাক্ত বাস্তবতা: একসঙ্গে তিনজনকে হত্যা, জনমনে চরম আতঙ্ক কলমাকান্দায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের প্রবাসের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন আনোয়ারার হারুন সিকদার পুলেরঘাট বাজার এলাকায় অভিযান: ৪৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে সাংবাদিকের ছবি ‘এআই’ দিয়ে বিকৃত করে অপপ্রচার: মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে মনোযোগী ছাত্র-ছাত্রীদের সঙ্গে: এমপি-মনিরুল হক চৌধুরী এনবিআরের এক কর্মকর্তার কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক আসন্ন ইউপি নির্বাচনে ৮ নং চাতরী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলম মঞ্জু ৪ নং ওয়ার্ড এর জনগণের সেবা করতে চান,
ব্রেকিং নিউজঃ

প্রবাসের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন আনোয়ারার হারুন সিকদার

  • Update Time : Tuesday, April 21, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা

পরিবারের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান হারুন সিকদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—স্বপ্ন পূরণের আগেই নিথর দেহ হয়ে দেশে ফিরতে হলো তাকে।
জানা যায়, জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে একটি পাঁচতলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন হারুন। কর্মস্থলে একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন। অবশেষে সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহত হারুন সিকদার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে।
মঙ্গলবার তার মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
প্রবাস জীবন যে কতটা অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ—হারুন সিকদারের এই মৃত্যু যেন তারই এক নির্মম উদাহরণ। স্বপ্ন দেখেছিলেন পরিবারের সুখের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই হয়ে গেলেন সেই স্বপ্নভঙ্গের বেদনাময় গল্প।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd