1. admin@moheshpurnews24.com : admin :
April 3, 2026, 11:01 am
শিরোনামঃ
অসদাচরণে শাস্তি: নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদারের বেতন বৃদ্ধি স্থগিত নেত্রকোনার কলমাকান্দায় আধুনিক শিল্পকলা একাডেমী নির্মাণের ঘোষণা : ডেপুটি স্পিকারের নীলফামারীতে মায়ের পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, আটক ৩ নাসিরনগরে পুরুষশূণ্য ৬টি গ্রামের মাঠে ফসল প্রায় প্রম্তুত, নেই কোন পুরুষ।   নেত্রকোনায় জীবিত মজিদ’কে মৃত দেখায় সমাজসেবা অফিস, ১৮ মাস ধরে ভাতা বন্ধ টেকনাফ প্রেসক্লাব বিতর্কে নতুন অভিযোগ: সুবিধাবাদী ও মাদক কারবারিদের সম্পৃক্ততার দাবি রাজশাহীতে প্রচন্ড তাপদাহ রিহ্যাব নির্বাচন সামনে, ‘জাগরণ প্যানেল’-এর পথচলা শুরু গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের এর বরখাস্ত প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির
ব্রেকিং নিউজঃ

প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মৌনা: সঠিক কাগজ দেখালেই মিলছে তেল, হরিণাকুণ্ডুতে নতুন নজির

  • Update Time : Friday, April 3, 2026

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
গাড়ির বৈধ কাগজপত্র থাকলেই কেবল মিলছে জ্বালানি তেল। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি তেল পাম্পে এমন ব্যতিক্রমী তদারকি চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। সরকারের এই জনবান্ধব ও কঠোর অবস্থানে খুশি স্থানীয়রা।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরের একটি ফিলিং স্টেশন। সাধারণ দিনের মতো এখানেও তেলের জন্য ছিল ভিড়। তবে দৃশ্যপট বদলে যায় যখন সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। তিনি নিজেই প্রতিটি মোটরসাইকেল ও যানবাহনের কাগজপত্র যাচাই করতে শুরু করেন।

ম্যাজিস্ট্রেটের নির্দেশে পাম্প কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—লাইসেন্স, ফিটনেস বা গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া কাউকে এক ফোঁটা তেলও দেওয়া হবে না। যাদের কাগজ সঠিক পাওয়া যাচ্ছে, কেবল তারাই পাচ্ছেন জ্বালানি। মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এই ঝটিকা অভিযান।

অভিযান চলাকালীন দেখা যায়, অনেক চালক তেলের জন্য এসেও কাগজ না থাকায় ফিরে যাচ্ছেন। আবার অনেকে সাথে সাথে কাগজ দেখিয়ে হাসিমুখে তেল নিয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটের এমন সরাসরি তদারকিতে পাম্প এলাকার বিশৃঙ্খলাও অনেকটা কমে আসে।

প্রশাসনের এমন সক্রিয় অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী। তাদের মতে, নিয়মিত এমন অভিযান চললে সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্য বন্ধ হবে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে হরিণাকুণ্ডুর এই মডেল অন্যান্য জায়গাতেও উদাহরণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd