1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 10:29 am
শিরোনামঃ
আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদগা মাঠের পারে আল্লামা রুহুল আমিন সাহেবের রুহের মাগফিরাত কামনারতে ইফতার ও মাহফিল ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ
ব্রেকিং নিউজঃ

প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

  • Update Time : Wednesday, December 3, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন,
পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)
পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ও
পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জরুরি।

তারা আরও জানান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।

তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,
মোহাম্মদ মাইনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন, আসমা আক্তার
পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের বিষয়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)ডাক্তার মোঃ শামসুজ্জামান সহকারী পরিচালক সিসি এর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd