সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
এই পৃথিবীতে যদি আমি কখনো আজ হারিয়ে যাই
তাহলে আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দিও
মনে রেখো হয়তো আমি ইচ্ছে করেই হারিয়েছি
আমার এই হারিয়ে যাওয়াটা হয়তো মরণ সমান
তাই বলি কিছু কিছু মানুষ হয়ে যায় জীবন্ত লাশ
আমার এ জীবনের আলো আজ ছড়িয়েছে ত্রাশ
আমি এখন প্রতি দমে দমে প্রতি নিঃশ্বাসে এ গুনি
বুকের ভেতর হৃৎপিণ্ডের শুধুই আজ ধুকপুক শুনি
সত্যিই তো একটা সময় আমি হয়তো মানুষ ছিলাম
কারো আপন আর খুব আশার এই ভালোবাসার
সত্যিই আমি আজ মূর্তি বনেছি শুধুই যে ধূসর মূর্তি
আমার প্রান আছে তবে নেই আবেগ আর অনুভূতি।
পৃথিবীতে আমার ছায়া হয়তো তুমি আর দেখবেনা
আমি না তবে কর্পূরের মতো উড়ে যাবো না আর
তুমি জানো আমার প্রতিটা স্মৃতি যে রেখে গেলাম
জানি হয়তো তুমি ফেলবে একদিন শুধু আস্তাকুঁড়ে
সুখে থেকো প্রিয়তমা ওগো আমার এ ভালোবাসা
সত্যিই কি মুক্তি মিলেছে হয়তো এই জীবন যাতনা
আমার এই সুখের পৃথিবী দেবে হয়তো আজ ধর্না
তুমি কারো কোলে রেখে মাথা আনন্দে আধখানা।
তুমি আমার এই হৃদপিন্ডটা একবার খুলে দেখো
ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার এই হৃদপিন্ড আগে
বুলেটের আঘাতে যেমন সবকিছু ঝাঝরা হয়ে যায়
ঠিক তেমনই হয়ে আছে পৃথিবীতে ভেতরটা আমার
এই সুন্দর পৃথিবীতে তোমার প্রত্যাখ্যানের বুলেট
ঝাঝরা করে দিয়েছে আমার সুন্দর হৃদপিন্ডটাকে
এক একটা বুলেট বইয়ে দিয়েছে রক্তের স্রোতধারা
সীমাহীন রক্তক্ষরনে কুকড়ে গেছে হৃদপিন্ড আমার
সত্যিই কি আজকে থমকে গেছে রক্তের চলাচল
সত্যিই কি শীতল হয়ে গেছে আমার এই পুরো দেহ
মৃত্যুর পরে যেমন শীতল হয়ে যায় মানুষের এ দেহ
ঠিক তেমনই হয়ে গেছি আমি হয়ে গেছি প্রানহীন
সত্যিই প্রানহীন আমি এখন যেন জীবন্ত এক লাশ।