1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:50 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ।

  • Update Time : Tuesday, May 19, 2026

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে ১৯শে মে (বুধবার) শনকা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে জীবনমান উন্নয়ন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আলোচনায় শিশুদের শিক্ষা গ্রহণের গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, “প্রেরণা” পাল্টাপুর ইউনিয়ন টিম লিডার মোঃ নিশাত ইসলাম, সদস্য মোছাঃ মরিয়ম আক্তার ও লিজা খাতুন সহ স্থানীয় আদিবাসী সমাজের প্রতিনিধি।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, সচেতনতা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে। প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা সবসময় মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে ও কাজ করে যাবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু, গড়ে উঠুক সচেতন ও সুন্দর সমাজ এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলছে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd