1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 3:34 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি

  • Update Time : Tuesday, March 10, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাজারকে ইজারা মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
সোমবার ৯ মার্চ বিকেলে  বাজার কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংসদ সদস্য এম এ হান্নান বলেন, নাসিরনগর বাজারে ইজারা পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।  এসব বিষয় বিবেচনা করেই বাজারকে ইজারা মুক্ত করতে হবে। প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবে।  
সরকার নির্ধারিত যে পরিমাণ অর্থ ইজারা বাবদ আদায় হয়, তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন। তিনি আরও বলেন, বাজারকে ব্যবসাবান্ধব ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার ওপর গুরুত্ব দেওয়া হবে। বাজার কমিটির সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নাসিরনগর বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd