নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে কালীগঙ্গায় হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে দিনব্যাপী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
(১ ফেব্রুয়ারি) রবিবার ভোর থেকেই ইউনিয়নের রায়পুর গ্রামের শ্রীশ্রী শ্মশান কালী পূজা উদযাপন উপলক্ষে মহা শ্মশান ঘাটের কালীগঙ্গা নদীতে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
সনাতনী ধর্মীয় উৎসবের অন্যতম পুণ্যস্নান অনুষ্ঠানে, প্রতি বছরের ন্যায় এবারে নানা আয়োজনের মধ্য দিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন উপজেলার দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পুণ্যার্থীদের ঢল নামে। এখানে পাপমুক্ত হতে পূণ্য লাভের আশায় হাজার হাজার পূণ্যার্থীরা গঙ্গাস্নানে কালীগঙ্গা নদীর মহা শ্মশান ঘাটে ভিড় জমাতে থাকেন। নদীর পাড়ে সারিবদ্ধ হয়ে পূণ্যার্থীরা দুহাত জোর করে মা গঙ্গা মন্ত্র, আসমন, পুরোহিত সূর্যাগ্য নানা মন্ত্র পাঠ করে। শেষে পবিত্র হতে নদীর জলে স্নান করছেন পূণ্যার্থীরা।
পূণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন স্থান থেকে তারা গঙ্গা স্নান করতে এসেছেন।
এছাও দূরদূরান্ত থেকে এসে জড়ো হয়েছে সাধু সন্ন্যাসীরা ও দর্শনার্থীরা।
মধুখালী উপজেলার ধোপাগাতী গ্রাম থেকে আসা পূণ্যার্থী যূথিকা দাম জানায়, আমি এই বছর প্রথম গঙ্গাস্নান করতে এসেছি। এখানে দেখছি পূণ্যস্নানের পরে এখানে আয়োজন করা হয়েছে শ্মশান কালী পূজাসহ বিভিন্ন ধরনের পূজা ও কীর্তন। এ উপলক্ষে মহা শ্মশান কালী ঘাটে ও নদীর পাড় এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা।
এ বিষয়ে মধুখালী ৫ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, আমার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা রইলো। দিনব্যাপী এই অনুষ্ঠানে এখানে মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি বলেন, আমি ছোট থেকে দেখছি এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীরা এখানে সমবেত হন। এ পুণ্যস্নানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের পাপ মোচন করে থাকে। মাঘী পূর্ণিমা তিথিতে বছরের এই সময়টায় প্রতিবছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি পুলিশ বাহিনী প্রতিটি স্থানে সারাদিন তত্ত্বাবধানে থাখবে। যাতে এখানে কোন বিশৃঙ্খলা ঘটতে না পারে।
এ-সময় উপস্থিত ছিলেন, মহা শ্মশান ঘাটের সেবাইত কাঙ্গাল অনিল সাধু, কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি সুবল সাহা, সেবক দশরত চন্দ্র দাস, সাংবাদিক নিরঞ্জন মিত্র প্রমুখ।
দিনব্যাপী আনন্দ বাজারে প্রসাদের আয়োজনে, কানাইপুর মিষ্টি ব্যাবসায়ী গোবিন্দ সাহা, মুদি ব্যবসায়ী শংকর কুন্ডু সহ কানাইপুর বাজারের অন্যন্য ব্যাবসায়ীবৃন্দ।