1. admin@moheshpurnews24.com : admin :
September 11, 2026, 9:21 am
শিরোনামঃ
ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক ফেনীতে মলম পার্টির সদস্যসহ ১৬ আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল’ ২ নংওয়ার্ডকে মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয় মেম্বার পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আবু হানিফ মাদরাসায়ে মুহাম্মাদীয়ার ভূমিদাতার বিদায় সংবর্ধনা ও প্রবাসযাত্রা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা। রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

  • Update Time : Thursday, September 10, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফরিদপুর সদর উপজেলা আয়োজিত,
(১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার
সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে, অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থেকে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মান বৃদ্ধি সহ (এলজিইডি)’র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং জনসেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়, এ-সময় বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্নদ আলতাফ হুসাইন, ঈশান গোপালপুর ইউপি চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম (মজনু), অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, মাচ্চর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, চরমাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তুহিনুর রহমান মন্ডল খোকন প্রমুখ।

অনুষ্ঠানটি পরামর্শক হিসাবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।

কর্মশালার বক্তারা বলেন, গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ণ জিআইএস-ভিত্তিক আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটি টেকসই উন্নয়নকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচল সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস ও গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে। বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এক জীবনরেখা হিসেবে কাজ করে থাকে। কোর রোড নেটওয়ার্ক হলো-সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। গ্রামীণ এলাকায় সেবার মান বজায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd