
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে, ডিক্রিরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন (আলম) এর নেতৃত্বে, বিশাল নারী-পুরুষের
মিছিল বের করা হয়।
(৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে ডিক্রিরচর ইউনিয়ন থেকে আসা নারী-পুরুষ সম্মিলিতভাবে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সমর্থিত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এর নির্বাচনী প্রচরনা'র অংশ হিসেবে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তারা।
ডিক্রিরচর ইউনিয়নের বিভিন্ন
এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে মিছিল নিয়ে জনসভায় অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ধানের শীষের সমর্থন প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এর বিজয়ের লক্ষ্যে বিভন্ন স্লোগান দিয়ে নির্বাচনী
প্রচারণা করে। এ-সময় তারা তাদের সমর্থনের পক্ষে দুর্নীতি, চাঁদাবাজি ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে ব্যক্ত করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।