1. admin@moheshpurnews24.com : admin :
April 28, 2026, 12:13 pm
শিরোনামঃ
উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আইনগত সহায়তা দিবস পালিত নেত্রকোনায় খাস জমিতে সেনা সদস্যের ভবন: বন্দোবস্ত বাতিল হলেও ঝুলছে উচ্ছেদ অভিযান ফরিদপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ১৩ পাচারকারী আটক, মূলহোতাসহ সিন্ডিকেটের সন্ধান ফরিদপুরে মহান মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো- সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী বৈরাগ ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান চেয়ারম্যান প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Update Time : Tuesday, April 28, 2026

নিরঞ্জন মিত্র (নিরু), (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে (২৮ এপ্রিল) মঙ্গলবার
সকাল ৯ টার দিকে আদালত চত্তরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ
জিয়া হায়দার।

এরপরে আদালত চত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

এ-সময় র‌্যালীতে অংশ নেন
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম,
বিচার বিভাগের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শামীমা পারভীন অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত অমিত কুমার বিশ্বাস, দ্বিতীয় আদালত নবনীতা গুহ, জেলা লিগ্যাল এইড অফিসারজেলা লিগ্যাল এইড অফিসার ও (সিনিয়র সিভিল জজ) মোহাম্নদ গোলাম কিবরিয়া, চীফ লিগ্যাল এইড অফিসার আহমেদ হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: লিয়াকত আলী খান বুলু, ডিপুটি সিভিল সার্জন ডাঃ বদরুদ্দোজা, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী মোঃ আজাদ প্রমুখ।

এ-সময় অন্যান্য বিচারকবৃন্দ, জিপি ও পিপি এবং আইনজীবীগণ,
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য বৃন্দ ও সুবিধাভোগি বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০ টার দিকে
চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা লিগ্যাল এইডের
সেরা প্যানেল আইনজীবী হিসেবে
আইনজীবী এ্যাড: কাজী মেরিনা হোসেন ও আইনজীবী এ্যাড: আঃ আজিজ মোল্যাকে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ
জিয়া হায়দার।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd