
নিরঞ্জন মিত্র (নিরু), (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
''সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে (২৮ এপ্রিল) মঙ্গলবার
সকাল ৯ টার দিকে আদালত চত্তরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ
জিয়া হায়দার।
এরপরে আদালত চত্বর থেকে একটি বণার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
এ-সময় র্যালীতে অংশ নেন
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম,
বিচার বিভাগের অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শামীমা পারভীন অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু হাসান খায়রুল্লাহ, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত অমিত কুমার বিশ্বাস, দ্বিতীয় আদালত নবনীতা গুহ, জেলা লিগ্যাল এইড অফিসারজেলা লিগ্যাল এইড অফিসার ও (সিনিয়র সিভিল জজ) মোহাম্নদ গোলাম কিবরিয়া, চীফ লিগ্যাল এইড অফিসার আহমেদ হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: লিয়াকত আলী খান বুলু, ডিপুটি সিভিল সার্জন ডাঃ বদরুদ্দোজা, জেলা লিগ্যাল এইড অফিসের অফিস সহকারী মোঃ আজাদ প্রমুখ।
এ-সময় অন্যান্য বিচারকবৃন্দ, জিপি ও পিপি এবং আইনজীবীগণ,
জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য বৃন্দ ও সুবিধাভোগি বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর সকাল সাড়ে ১০ টার দিকে
চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা লিগ্যাল এইডের
সেরা প্যানেল আইনজীবী হিসেবে
আইনজীবী এ্যাড: কাজী মেরিনা হোসেন ও আইনজীবী এ্যাড: আঃ আজিজ মোল্যাকে পুরস্কার তুলে দেন ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ
জিয়া হায়দার।