
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিলের আওতায়, ফরিদপুর সদর উপজেলার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে, তিন সপ্তাহব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী, সনদপত্র ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত,(৩ নভেম্বর) সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও নগদ যাতায়াত ভাতা তুলে দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ-সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে
ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের
উপ-পরিচালক এ,এস,এম,মঈনূল আহসান, সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈই, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সকিম উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, "বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অনগ্রসর ও দুস্থ নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। উপজেলা রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে দেওয়া এই সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারে আর্থিক অবদান রাখতে পারবেন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়।এই প্রশিক্ষণ কোর্সে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ৫০জন নারী অংশ নেন।
প্রশিক্ষণ গ্রহণকারী নারীরা জানান, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ভাগ্য বদল করতে পারবেন। তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করায় তাদের প্রত্যেকের হাতে একটি করে নতুন সেলাই মেশিন, নগদ যাতায়াত ভাতা এবং কোর্স সমাপ্তির সনদপত্র তুলে দেওয়া হয়।