
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
আজ,(২৩ অক্টোব) শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা-খুলনা-
মহাসড়কের মধিখালী উপজেলার আড়কান্দি ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিংফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই
মারা যান এবং অপর তিনজন আহত হন।
আহতদের মাগুরা হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুখালী থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিং ফিসার’ নামে লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।