নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ফরিদপুর-৩ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির
মনোনীত প্রার্থী বিজয়ে ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার বাদ জোহর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ-সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।