1. admin@moheshpurnews24.com : admin :
May 24, 2026, 8:05 pm
শিরোনামঃ
মেধার জয়, স্বপ্নপূরণ ১৪৩ প্রার্থীর- চট্টগ্রামে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা হোয়াইক্যংয়ে সশস্ত্র হামলায় আহত দাদা ও নাতি; পরিবার নিয়ে বাঁচতে বৃদ্ধের আকুতি সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় ভোক্তা অধিকার র‍্যাব-১৩ ও জেলা পুলিশের দেড় লাখ টাকা জরিমানা আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ দুই পা হারানো সিরাজের জীবনে নতুন আশার আলো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু ​ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান আমতলীর ‘স্বপ্নছোঁয়া’ সংগঠনের তরুণরা ইউএনও’র কাছে লিখিত আবেদন, মানবিক কাজের প্রশংসা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদানকারীদের দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবাদানকারীদের দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, May 24, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী (এআইএসপি)দের
কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে,(২৪ মে) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ব্র্যাক লানিং সেন্টারের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷

কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীরা অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও মাঠ পর্যায়ে কার্যকরীতা বৃদ্ধির জন্য ১ শত ৭৫ জনকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এসিস্টেন্ট জেনরেল ম্যানেজার (সেলস)
একে.এম রবিউল ইসলাম এর সভাপতিত্বে, প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে. এম আসজাদ।

বিশেষ অতিথি হিসাবে প্রশিক্ষণ
প্রদান করেন ফরিদপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
অঞ্চলিক সেলস ম্যানেজার ডাঃ মোঃ অলিদ হোসেন।

এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার এস.এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণে, ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীরা গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃহৎ সেবা দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া
হয়েছে। এর মধ্যে গবাদিপশুর হিট শনাক্তকরন, সিমেনের ব্যবস্থাপনা, কোল্ড চেইন রক্ষণাবেক্ষণ এবং সঠিক প্রজনন কৌশল বিষয়ে কারিগরি দক্ষতা বৃদ্ধি করা, জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক (এআইএসপি)-দের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়ন মূলক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ আলোচনা এবং হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফল প্রজননের হার উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে বিস্তারিত জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd