1. admin@moheshpurnews24.com : admin :
April 9, 2026, 9:02 am
শিরোনামঃ
নেত্রকোনায় আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য গাইবান্ধায় সাঘাটা উপজেলায় তিন অবৈধ ইটভাটাকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ দেন দেবীগঞ্জে গোয়াল ঘরে আগুনে পুড়ল ৩টি গরু ও একটি ছাগল। পলাশবাড়ী উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শনে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও গাইবান্ধায় ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব ১৩ গাইবান্ধা সদর লাশ বহন করে জীবিকা মোঃ ছকু মিয়ার নেই স্থায়ী আয়ের নিশ্চয়তা সরকারি সহায়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত একটি নিখোঁজ সংবাদ একটি নিখোঁজ সংবাদ ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা যাচাই-বাছাই করে প্রাপ্য ব্যক্তিদের মধ্যে ভাতার কার্ড বিতরণ

  • Update Time : Tuesday, April 7, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড সরেজমিনে যাচাই-বাছাই করে ভাতা প্রাপ্য একান্তই পাওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে ভাতার কার্ড বিতরণের
কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।

(৭ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১ টার দিকে ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের গরীব অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এ কার্ড প্রদান করা হয়।

এ-সময় ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মোঃ সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার ও রোকসানা আক্তার উপস্থিত থেকে সকল আবেদনকারির আবেদনপত্র যাচাই-বাছাই করে ৩ টি ওয়ার্ডের ৪৫৬ জন বয়স্ক ব্যক্তিকে বয়স্ক ভাতা, ১১৫ জন বিধবা মহিলাকে বিধবা ভাতা ও ২৫০ জন প্রতিবন্ধিকে প্রতিবন্ধি ভাতার কার্ড প্রদান করা হয়৷ সংশ্লিষ্টরা জানান, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করে দ্রুত ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ-সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম বাদশা মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব অনন্ত কুামার বিশ্বাস, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩ নং
ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নান্নু মোল্লা, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহিদ মোল্লা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ ওমর ফারুক ও সহকারী রজিনা প্রমুখ।

ইউপি সদস্য আজিজুর রহমান জানায়, কৃষ্ণনগর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে অসহায়, গরীব ও দুস্থ ব্যক্তিদের নাম তালিকা তৈরি করে কার্ড প্রদান করা হয়েছে এবং আগামীতে তাদের ভাতা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd