নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(২৮ এপ্রিল) মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক
ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা) মোছাঃ শামিমা আক্তার, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মঈনুল হাসান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক,
শ্রম অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মাসুদা সুলতানা, সহকারী পরিচালক নাদিম হোসেন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন,
শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস এবং সচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ-সময় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।