1. admin@moheshpurnews24.com : admin :
May 20, 2026, 11:31 pm
শিরোনামঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ কাঠালিয়ায় এমপি ডা. মাহমুদা মিতুকে গণসংবর্ধনা ও মতবিনিময়। ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ বিষয়ে অংশীজনদের সাথে সেমিনার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নেত্রকোণায় জাল সনদে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে চাকরির অভিযোগ ভৈরবে পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের প্রধান উমান মিয়া গ্রেফতার ​সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ বিষয়ে অংশীজনদের সাথে সেমিনার

  • Update Time : Wednesday, May 20, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৬” বিষয়ে নিমিত্ত অংশীজনদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP) ফরিদপুর জেলা কর্তৃক আয়োজিত,(২০ মে) বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে জেলার বিজ্ঞ বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার এর সভাপতিত্বে, সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও (সিনিয়র সিভিল জজ) মোহাম্নদ গোলাম কিবরিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: লিয়াকত আলী খান বুলু, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আখতারুজ্জামান, এ্যাড. মামুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP) এর প্রোগ্রাম
কো-অর্ডিনেটর আব্দুল্লা আাল মামুন।

এ-সময় অন্যান্য বিচারকবৃন্দ, জিপি ও পিপি এবং আইনজীবীগণ,
সাংবাদিক এবং (OKUP) সংস্থার বিদেশ-ফেরত সুবিধাভোগি বিচারপ্রার্থীরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ও কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সংঘবদ্ধচক্র দ্বারা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে বাস্তবায়ন এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৬ আইন কার্যকর নিশ্চিত করা। সেমিনারে, আইন ও অধ্যাদেশসমূহের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
বিচারক, আইনজীবী ও অন্যান্য অংশীজনদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়াও সেমিনারে, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (OKUP) সংস্থাটি অভিবাসী কর্মীদের জন্য পথনির্দেশনা, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, জীবিকার স্বল্পতা এবং অভিবাসন খাতে দালালচক্রের প্রভাব ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে বাংলাদেশের অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সেমিনারে মানব পাচার মামলা পরিচালনা চ্যালেঞ্জ মুকাবেলায় এজেন্সির কতৃক ভুক্তভুগিদের
মামলা তুলে নেয়ার হুমকি ও নির্যাতিত বিষয়টি প্রতিকারে গুরুত্ব পায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd