
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের
ফরিদপুরের কানাইপুর আখ সেন্টারের সামনে মোটরসাইকেল
অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় সোয়াদ মোল্লা (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এতে আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।
আজ(৩ আগষ্ট) সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদ সদর উপজেলার হাট গোবিন্দপুর মিজানুর রহমান (মামুন) মাষ্টারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী স্কুল ছুটির পর একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তারা কানাইপুর আখ সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীসহ অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে মোটরসাইকেলের আরোহী তৌহিদ হোসেন (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও মোঃ শাওন (১৭) ও যশোর জেলার বাসিন্দা অটোরিকশা চালক মোঃ মফিজ (৬৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন