
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
(২৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৫ টার দিকে ফরিদপুর প্রেসক্লাব থেকে মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এর সভাপতিত্বে, সমাবেশে বক্তারা, শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি সহিংসতা ও উসকানির ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ-সময় মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ শাহারিয়ার হোসেন শিথিল, মাহফুজুর রহমান সবুজ, আদনান হোসেন অনু, সাব্বির আহমেদ সাদ্দাম, জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হোসেন মিঠু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।