নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)র উদ্যোগে, ফরিদপুর জেলার স্কুল-কলেজের ছাত্র-
ছাত্রীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত, ফরিদপুরে আজ (৯ জুন) মঙ্গলবার
শহরের কমলাপুর প্রতিষ্ঠানটির
কার্যালয়ে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল ও কলেজের ইসমাইল ইবনে সালাউদ্দিন, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের মোঃ আকিবুল হক এবং ফরিদপুর জিলা স্কুলের জাহি আজিজ মুস্তফা।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর-এর আয়োজনে তৃতীয়বারের মতো আঞ্চলিক পর্যায়ে এ ধরণের প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ৯ম থেকে ১২শ শ্রেনীর ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (ইনচার্জ) সিমাব আল আহমেদ-এর সভাপতিত্বে, প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ঢাকা প্রধান কার্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাচিবিক ইউনিটের প্রোগ্রামার ও ডেপুটি ম্যানেজার (মানব সম্পদ)
অলিউল্লাহ আহম্মেদ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রোগ্রামার মোঃ রাকিবুল ইসলাম।
এছাড়াও, বিসিসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনশিপ) সুস্ময় বর্মন এবং বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাভকগণ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে দশ হাজার, আট হাজার ও ছয় হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট দেয়া হয়। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ কারিগরীভাবে দক্ষ বাংলাদেশ গড়ার জন্য আঞ্চলিক পর্যায়ে গৃহীত এ উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া অংশগ্রণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই কার্যক্রম নিয়মিত আয়োজনের জন্য বিসিসি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। পরবর্তীতে বাছাই পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৪০ জন এ প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।