
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম এর পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা প্রশাসন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও সদর অফিসার্স ক্লাব আয়োজিত,(২৩ নভেম্বর) সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অফিসার্স ক্লাবের সভাপতি মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক অফিসার ইকবাল হাসান এর সঞ্চালনায়, বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন,
সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মো: মিজানুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ দেলোয়ার হোসেন,
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রণব পান্ডে, সদর
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈই, সদর
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান, সদর
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আফজাল হোসেন, সদর
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার কাজী ইসরাত জাহান তন্বী প্রমুখ।
বক্তারা, পদোন্নতি জনিত বিদায়ী মোঃ শফিকুল ইসলাম এর কর্মদিবসে সদর উপজেলাবাসীর সাথে তার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না।
তিনি, সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বক্তারা, দায়িত্ব পালনকালে সদর উপজেলার বিভিন্ন কাজের ভুয়সী প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন। তার দীর্ঘায়ু কামনা করে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
এ-সময় বিদায়ী কর্মকর্তাকে নতুন কর্মস্থলে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে তার হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।