1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 6:05 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন

  • Update Time : Tuesday, February 10, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেছে।

তিনি আজ,(১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কমলাপুর তার নিজ
বাসভবনে এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে চৌধুরী নায়াব ইউসুফ সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই শান্ত ও অনুকূল রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কিছু ছোটখাটো অভিযোগ থাকলেও কোনো অভিযোগ দেননি। এ পর্যন্ত সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় এ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বিদেশে অবস্থানরত ভোটারদের অনেকেই পোস্টাল ব্যালটে ধানের শীষে ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফরিদপুরে বিএনপির জয় নিশ্চিত। সাম্প্রতিক মিছিল ও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া তাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, একটি পক্ষ ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের চেষ্টা করছে, যা দুরভিসন্ধি মূলক হতে পারে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।
নির্বাচন যেন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপি প্রার্থী।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন। এ-সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd