নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত শুধু দাঁড়িপাল্লার বিজয় চায় না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। যে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ গড়তে চাই। জামায়াত যদি জনগণের সেবা করার সুযোগ পায়, তাহলে ফরিদপুর নামেই বিভাগ বাস্তবায়ন করা হবে আর বিভাগের সাথে সিটি কর্পোরেশন গঠিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা সকলের জন্য নিরাপদ ও গর্বের হবে। দেশে মিল, ইন্ডাস্ট্রি বন্ধ নয়, সচল করতে চাই। যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। যেখানে কৃষিপণ্য বেশী উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলার আহবান জানান তিনি।
(৬ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরোও বলেন, যারা রাজনীতিকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করে, তারা কখনো দেশ গড়তে পারে না। আমরা সেই পুরনো অপঃরাজনীতি আর চাই না। পরিবর্তনের মাধ্যমে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা থাকলে সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। তিনি বলেন, নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে, সেই নদীর জীবন ফিরিয়ে দিতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হলেও পূর্ণাঙ্গ সেবা নাই। ফরিদপুরে পাট উৎপাদন হলেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে।
ফরিদপুর জেলা জামায়াত আমির মাওলানা মোঃ বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. মোঃ ইলিয়াচ আলি মোল্লা, দাঁড়িপাল্লা, ফরিদপুর-২ আসনে রিকশা প্রতিকের মাওলানা শাহ আকরাম আলি, ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব, দাঁড়িপাল্লা, ফরিদপুর -৪ আসনে মাওলানা মো. সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা, রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম দাঁড়িপাল্লা, রাজবাড়ি-২ আসনে জামিল হিজাযী, শাপলা কলি, মাদারীপুর-৩ আসনে রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
জনসমাবেশে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে জেলার উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি, এবং স্থানীয় সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।