
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ বার কাউন্সিল–এর অধীনে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন মাজিদুল ইসলাম মাহী।
জানা গেছে, মাজিদুল ইসলাম মাহী(LL.B,LL.M) ইতোমধ্যে নীলফামারী জেলা বার অ্যাসোসিয়েশনে নিয়মিতভাবে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দেওয়ানী ও ফৌজদারি—উভয় বিভাগে আইন চর্চা করে আসছেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি একই সঙ্গে নীলফামারী আরটিআই গ্রুপের একজন সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও অধিকারভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। আইন পেশায় তাঁর এই সাফল্যে সহকর্মী আইনজীবী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আইন পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাজিদুল ইসলাম মাহী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।