
মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর।
৪ এপ্রিল শনিবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মোঃ ইমাম জাফর বলেন, সাংবাদিক পুলিশ প্রশাসন একে অপরের পরিপূরক। সাংবাদিকরা সঠিক তথ্য লেখনীর মাধ্যমে প্রকাশ করলে সেই তথ্যের উপর ভিত্তি করে জাতি সচেতন হবে। পাশাপাশি প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে আইনী পদক্ষেপ নিয়ে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ঘুষ খুনখারাপি মাদক কারবারি সহ সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনা সহজ হয়।
সাংবাদিক হলো জাতির বিবেক বা আয়না স্বরূপ। আয়নার সামনে গেলে যেমন নিজের আসল চেহারা দেখা যায়, তেমনি সাংবাদিক এর সঠিক তথ্য লেখনি বা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সার্বিক আসল তথ্য জানা যায়। তাই আপনারা আমাদেরকে এলাকার সঠিক তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত বজায় রাখতে ও দেশের উন্নয়নে মানবিক কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহসভাপতি মোঃ আতিকুর রহমান খন্দকার, সহসভাপতি মোঃ আবু হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জুবিটর, কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা, কার্যকরী কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য মোঃ রানা, মোঃ সায়েম হোসেন, মোছাঃ রিমা খাতুন, মোঃ জহুরুল ইসলাম।